শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ১২:০৪ পিএম, ২০২২-০৭-১৭
এনামুল হক, সিরাজগঞ্জ অফিসঃ সিরাজগঞ্জ -৫ নির্বাচনী এলাকার বেলকুচি, চৌহালী এবং এনায়েতপুর থানা একত্রে হয়ে কেন্দ্রীয় বিএনপির সহ -প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলীমের সংগঠন বিরোধীভাবে বেলকুচি উপজেলা বিএনপির আহবায়ক কমিটি গঠন করায় তিন থানার সমন্বয়ে এক সভা অনুষ্ঠিত হয়।শনিবার (১৬ জুলাই) সকাল ১০টায় উপজেলার শেরনগর গ্রামে বিএনপি নেতা গোলাম মওলা খাঁন বাবলুর বাসভবনে বেলকুচি উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আব্দুর রাজ্জাক মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী তাঁতীদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক আলহাজ্ব গোলাম মওলা খাঁন বাবলু। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন চৌহালী উপজেলা বিএনপির আহবায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান জনাবা মাহফুজা খাতুন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চৌহালী উপজেলা বিএনপির সদস্য সচিব, জাহিদুল ইসলাম মোল্লা। বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সহ -সভাপতি গোলাম আজমের পরিচালনায় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যক্ষ আব্দুল মান্নান সরকার, এনায়েতপুর থানা বিএনপির সাবেক আহবায়ক ও জেলা বিএনপির উপদেষ্টা আলহাজ্ব সাইদুল ইসলাম, এনায়েতপুর থানা বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব মীর জাহাঙ্গীর হোসেন, বেলকুচি পৌর বিএনপির সাবেক সদস্য সচিব শফিকুল ইসলাম শফি, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সাংবাদিক রেজাউল করিম, সাবেক যুগ্ম আহবায়ক আবু খালিদ রাজ্জাক, মোশারফ হোসেন, পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মনোয়ার হোসেন শামীম, সাবেক যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান, সাবেক ভি পি মোকলেছুর রহমান, ছাত্রনেতা তারেক আরফান, মন্জুর কাদের প্রমুখ। সভায় বক্তারা আলীম কর্তৃক সুপারিশকৃত গঠনতন্ত্র পরিপন্থী আহবায়ক কমিটির বাতিল করে দলকে শক্তিশালী করার লক্ষ্যে সকলকে নিয়ে ঐক্যবদ্ধ কমিটি করার জন্য কেন্দ্রীয় বিএনপির হস্তক্ষেপ কামনা করেন।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited